1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধা ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার ‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন ময়ূখ রঞ্জন আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে অপপ্রচারের অভিযোগে ইউনিয়ন বিএনপি’র পাল্টা সংবাদ সম্মেলন জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলনের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা

নালিতাবাড়ীতে অপপ্রচারের অভিযোগে ইউনিয়ন বিএনপি’র পাল্টা সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদ হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সভাপতি ও সম্পাদক।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। একটি স্বার্থান্বেষী মহল ইউপি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা সফল হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com