1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধা ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার ‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন ময়ূখ রঞ্জন আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে অপপ্রচারের অভিযোগে ইউনিয়ন বিএনপি’র পাল্টা সংবাদ সম্মেলন জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলনের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার, শেরপুর: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে দেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com