1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ী সীমান্ত থেকে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : চোরাই পথে আনার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের ওষুধ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার পানিহাতা এলাকা থেকে ওইসব ওষুধ জব্দ করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিত টের পেয়ে চোরাই পথে আনা ওষুধগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের ওই চালান জব্দ করে। যার সিজার মূল্য ৮১ লাখ টাকার ওপরে।

বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্নেল নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com