1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নানা দাবিতে শেরপুরে জামায়াত ও ১১ দলের স্মারকলিপি প্রদান জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের রহস্যজনক মরদেহ উদ্ধার নালিতাবাড়ী সীমান্ত থেকে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ শিক্ষার মানোন্নয়নে নকলায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী চেল্লাখালি নদীর মোহনায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও রাজধানীর পাশের অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নদীদূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিতকরণ, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com