1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এর আগেই তার গদি নড়বড়ে হয়ে পড়েছিল। বিশ্বকাপের মুনাফার অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। যার লভ্যাংশ পাওয়ার প্রস্তাব ছিল সদস্য দেশগুলোর প্রতিও। তবে ব্যাপক সমালোচনা ও পদত্যাগ দাবির মুখে ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে সরে আসেন।

ফিফার বিবৃতিতে বলা হয়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়সহ যে ভুল হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল বলে জানানো হয়। ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়।

dhakapost

এ ছাড়াও বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর বিষয়ে ফিফা স্পষ্ট করে বলছে, এফএফই প্রস্তাবটি এখন ‘সম্পূর্ণভাবে বাতিল’ করা হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে এবং ফিফা ভবিষ্যতে নিজেদের প্রক্রিয়া আরও উন্নত করবে।

এদিকে, ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’—যার সদস্যদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ রয়েছে; তারা ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, এফএফই প্রস্তাব ছিল বিপজ্জনক এবং এটি ফিফার পরিচালনা পদ্ধতি, অভ্যন্তরীণ সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com