
নকলা, শেরপুর: শেরপুরের নকলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনেন আয়োজনে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।