1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ বগুড়ায় বাসচাপায় নিহত ৬, আহত অনেকে নানা দাবিতে শেরপুরে জামায়াত ও ১১ দলের স্মারকলিপি প্রদান জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের রহস্যজনক মরদেহ উদ্ধার নালিতাবাড়ী সীমান্ত থেকে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ শিক্ষার মানোন্নয়নে নকলায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

নানা দাবিতে শেরপুরে জামায়াত ও ১১ দলের স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ‘ভুতুড়ে’ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শেরপুরে স্মারকলিপি জমা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে ১১ দলীয় ঐক্যের পক্ষে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর পৌরসভার মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, শহর আমির মাওলানা নুরুন আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. হাসানুজ্জামান, আমিনুর রসুল, সফিউল ইসলাম স্বপনসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com