1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে (তুলশীমালা) কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তৃতীয় বর্ষে পদার্পণ করে।

প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভাপতি সারোয়ার হোসাইন।

সহসভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাওলানা মাহদী হাসান।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য আমিনুল ইসলাম এবং মানবকল্যাণ সংস্থা ‘ইনসাফ’-এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নালিতাবাড়ীতে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, রক্তদান, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা শেষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে মোহনা টিভির নকলা উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, শিক্ষক ও সাংবাদিক হাসান মিয়া, সমাজসেবক শফিকুল ইসলাম হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, সদস্য জামান মিয়া, খন্দকার জান্নাতুল ইসলাম সোহাগ, শাফায়েত সালেহীন সিজানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com