1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন হয়ে আছে: এমপি নায়াব ইউসুফ নকলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ  ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণ রাজধানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ বগুড়ায় বাসচাপায় নিহত ৬, আহত অনেকে

নকলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নকলা, শেরপুর: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সমাজকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনে নতুন আশার সঞ্চার করে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com