1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা নবজাগরণ একাডেমিতে বৃত্তি বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে গারো পাহাড় রক্ষায় পদযাত্রা ও মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে গারো পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় পদযাত্রা, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার হাড়িয়াকোনা পাহাড়ে ‘এক্সপ্লোর গারো হিলস’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘বিউটি অব ঝিনাইগাতী’-এর উদ্যোগে এবং শেরপুর সাইক্লিস্ট গ্রুপের সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে মেঘদল বাজার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা হাড়িয়াকোনা পাহাড়ে গিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন উজাড় বন্ধের পাশাপাশি সংরক্ষিত বনভূমি রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন করতে হবে।

তারা আরও বলেন, মানুষ-হাতি দ্বন্দ্ব কমাতে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ জরুরি। এ জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রয়োজন।

বক্তারা গারো পাহাড়ের বন ও প্রকৃতি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং স্থানীয়দের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে নারী সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবেশকর্মী প্রভাষক মহিউদ্দিন সোহেল, পরিবেশকর্মী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু, সমাজকর্মী দুলাল মাহমুদ মাস্টার, সুলতান মাহমুদ সুমন, এস এম উমানসহ পরিবেশপ্রেমী তরুণ-তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com