1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা নবজাগরণ একাডেমিতে বৃত্তি বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের নির্দেশনায় এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর সদরের পোড়াগড় মিনি স্টেডিয়ামের সামনে ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়কে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পোড়াগড় গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং পশ্চিম তাতিহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সুখন (২২)।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

শনিবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com