1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরের তিন নদীর দখল-দূষণ ও নাব্যতা দেখতে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের ব্রহ্মপুত্র, ভোগাই ও কংশ নদীর দখল, দূষণ ও নাব্যতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) তিনি শেরপুরে এসে নদীগুলোর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব (যুগ্মসচিব) মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরেজমিন পরিদর্শনের সময় নদীগুলোর দখল ও দূষণের চিত্র, নাব্যতা পরিস্থিতি এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, নদীগুলোর দখল, দূষণ রোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টি পরিদর্শনের মাধ্যমে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com