1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: ‘বৈচিত্র্যে ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং গারো, হাজং, কোচ, বর্মন, হদি ও বানাই সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন এবং কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজংয়ের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান পালিক কুবীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহেশ্বর কোচ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি বরেন্দ্র কোচ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য স্বপন চন্দ্র বর্মনসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন কার্যক্রমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com