1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতার সুরক্ষা” এ মূল সুরের উপর ভিত্তি করে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বারমারী সেন্ট লিও উচ্চ বিদ্যালয়ে শনিবার (৯ আগস্ট) আয়োজিত ওই দিবসের কর্মসূচীর অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসী নৃত্য এবং গান পরিবেশন করা হয়।

ফাদার নোবেল পাথাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মি. দুলেন আরেং। বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন এর চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, কার্ডিনাল পেরেরা, বিলিয়ান্ট চিরান, সিস্টার আগনেস বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে গারো, হাজং, কোচ, হদি, ডালু, এবং বর্মন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়াও পৃথকভাবে ঝিনাইগাতি ও শ্রীবরদীতেও দিবসটি যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com