1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভায় জানানো হয়, মাদক বিক্রি ও সেবন বন্ধে শূন্য সহনশীলতা নীতির আওতায় জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর কথা বলা হয়। একই সঙ্গে পুশইন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হয়। খুন, যৌন হয়রানি, বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করে জনসচেতনতামূলক সম্মেলনের আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে গ্যাস সংকটকে কেন্দ্র করে কেউ যাতে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com