1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় কর্মরত সাংবাদিক নাসির উদ্দিন, মোশাররফ হোসেন সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টুর বিরুদ্ধে সি.আর আমলী আদালত শেরপুরে একটি মিথ্যা মানহানী মামলা দায়ের করায় নকলায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নকলা শাহরিয়া ফাজিল মাদ্ররাসা প্রাঙ্গনে জরুরি সভায় নকলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক তালাত মাহমুদ।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রফিক, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নূর হোসাইন, সম্মানীত সদস্য মাহবুবর রহমান, মিজানুর রহমান, মোশারফ হোসাইন ও দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন, জেলা-উপজেলায় মানববন্ধন করাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় সাংবাদিকদের মধ্যে শিমানুর রহমান সুখন, ফজলে রাব্বী রাজন, মানিক মিয়া, নাহিদুল ইসলাম রিজন এবং নবীন সাংবাদিক মোশাররফ হোসেন শ্যামল ও মো. সুজন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলার নকলা উপজেলাধীন টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দ বাদি হয়ে শেরপুর সি.আর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com