
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভূমির মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।