1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ছাদবাগানে সারা দেশে তৃতীয় শেরপুর পৌরসভা

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত ছাদবাগান প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদবাগান।

প্রতিযোগিতার ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে এ সাফল্য অর্জন করে শেরপুর পৌরসভা।

গতকাল রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে জাতীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার চলমান উদ্যোগের এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বীকৃতি। এ অর্জনে আমরা গর্বিত।

সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর শেরপুর পৌরসভা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের ব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com