1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

চাঁদপুরে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই চিকিৎসকের কক্ষে তল্লাশি চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গ্রেপ্তারকৃত চিকিৎসকের নাম সৈয়দ আসিফ ইস্পাহানী। তিনি ওই হাসপাতালের নিয়মিত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় চিকিৎসক সৈয়দ আসিফ ইস্পাহানীর কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, হাসপাতালের একজন চিকিৎসকের ব্যক্তিগত কক্ষে যদি ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম থাকার অভিযোগ ওঠে, তাহলে হাসপাতালের অভ্যন্তরীণ তদারকি কতটা কার্যকর ছিল?

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিকিৎসক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হলেও সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে উদ্ধার করা চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com