1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪ আদিবাসী ধাত্রীকে সম্মাননা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ, অনিয়ম-অবহেলায় কঠোর ব্যবস্থা: এমপি রুবেল শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার নকলায় শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেফতার শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

শেরপুরে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ, অনিয়ম-অবহেলায় কঠোর ব্যবস্থা: এমপি রুবেল

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেছেন, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম, দুর্নীতি, অবহেলা ও দুর্ব্যবহার বরদাশত করা হবে না। সোমবার (১০ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমপি মাহমুদুল হক রুবেল বলেন, যেকোনো মূল্যে হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের সুচিকিৎসা পাওয়া তাঁদের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহি জরুরি।

তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসার পরিবেশ ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চিকিৎসাসেবায় কোনো অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে তা কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দেন।

সভায় বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সাহা, বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান (জামান)।

সভায় বক্তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার বর্তমান অবস্থা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। পাশাপাশি রোগীদের জন্য আরও উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা হাসপাতালকে পরিচ্ছন্ন রাখা, চিকিৎসাসেবার মান বাড়ানো এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে এমপি মাহমুদুল হক রুবেলের উদ্যোগকে স্বাগত জানান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর দেওয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com