1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের পাঠদক্ষতা যাচাই করলেন শেরপুরের জেলা প্রশাসক সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন ৪ আদিবাসী ধাত্রীকে সম্মাননা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ, অনিয়ম-অবহেলায় কঠোর ব্যবস্থা: এমপি রুবেল শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার নকলায় শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেফতার শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির

৪ আদিবাসী ধাত্রীকে সম্মাননা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : সংঘাত-সংবেদনশীলতা ও সামাজিক পরিবর্তনের রূপান্তরের বার্তা নিয়ে শেরপুরে ৯ আগস্ট রবিবার বিকেলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালিস্থান মাঠে এক আলোচনা, আদিবাসী ধাত্রী সম্মাণনা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি এবং কোচ, হাজং, বর্মন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এসব অনুষ্ঠানমালার আয়োজন করে। সম্মাণনাপ্রাপ্তরা প্রবীণ আদিবাসী ধাত্রীরা হলেন- রাংটিয়া গ্রামের রায়তী কোচ, নয়া রাংটিয়া গ্রামের বাকাঈশ্বরী কোচ, নওকুচি গ্রামের নিধনী হাজং এবং জারুলতলা গ্রামের ক্লারা সাংমা।

অনুষ্ঠানে কোচ সম্প্রদায়ের তরুণ ও যুবাদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কোচ জনগোষ্ঠির ক্ষুদে শিল্পীরা ঐতিহ্যবাহী পোষাকে নাচ ও গান পরিবেশনের মধ্য দিয়ে ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা কোচ সমাজ পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ কোচ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহŸায়ক আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নীলমাধব হাজং, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল কাদির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com