1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া ক্রীড়াবিদদের সংবর্ধনা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, নকলায় ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা! শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ইসলামপুরে ৩ শিক্ষার্থীর জন্য ৯ শিক্ষক, সবাই ফেল দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ ও চারটি ভারতীয় গরু আটক করা হয়েছে।

সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন চারটি ভারতীয় গরু আটক এবং মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য ও গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা কসমেটিকস সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা। অপরদিকে চারটি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান কসমেটিকস ও গরু জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, “উদ্ধারকৃত মালামাল সিজার লিস্ট করে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com