1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমি বিক্রির টাকা লুকিয়ে মাটিতে পুঁতলেন, শেষ পর্যন্ত গেল উইপোকার পেটে ৭৮ বছর বয়সেও মেলেনি বোচন বিয়ার বিধবা ভাতার কার্ড এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া ক্রীড়াবিদদের সংবর্ধনা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, নকলায় ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা! শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭৮ বছর বয়সেও মেলেনি বোচন বিয়ার বিধবা ভাতার কার্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ফেনী: বয়সের ভারে নুয়ে পড়েছেন ৭৮ বছরের বিধবা বোচন বিয়া। কাজ করার মতো শারীরিক শক্তি নেই। স্বামী-সন্তানদের কেউ পাশে নেই। সমাজের কিছু মানুষের সহযোগিতায় কোনোমতে চলছে তার জীবন। তবে এ বয়সেও পাননি সরকারের সুরক্ষা সহায়তা কার্ড।

 বোচন বিয়া ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের আজম মেস্তরী বাড়ির মৃত করিম উল্ল্যাহর স্ত্রী। প্রায় ২০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসারের হাল ধরেন তিনি। মানুষের বাড়িতে কাজ করে মেয়েকে বিয়ে দেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে মারা গেছেন। ছোট ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র থাকেন এবং মায়ের খোঁজখবর রাখেন না।

স্থানীয় বাসিন্দা মজিবুল হক জানান, স্বামীর রেখে যাওয়া বসতভিটা ছাড়া বোচন বিয়ার তেমন কোনো সম্পদ নেই। ঘরে নেই প্রয়োজনীয় আসবাবপত্রও। বয়সের কারণে এখন কাজ করতে না পারায় অন্যের সহযোগিতার ওপর নির্ভর করেই তার দিন কাটছে।

বোচন বিয়া বলেন, ‘এখন আর কাজ করার মতো শক্তি নেই। কিছু মানুষ সহযোগিতা করেন বলেই কোনোভাবে চলছি। অনেকবার ইউনিয়ন পরিষদে গিয়ে ভাতা পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো কোনো কার্ড পাইনি।’

শেষ বয়সে স্বামীর রেখে যাওয়া বসতভিটায় থাকতে চান তিনি। এ জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতাও কামনা করেন তিনি।

তবে তার কাছে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পাঠাননগর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা মনিল বাবু। তিনি বলেন, বোচন বিয়ার ভোটার আইডি কার্ড না থাকায় ভাতার কার্ড করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, অসহায় বোচন বিয়ার বিষয়ে তাঁরা অবগত হয়েছেন। তাঁকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com