1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে নিখোঁজের ৮ দিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক শ্রীবরদীর গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় খনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু শেরপুরে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীবরদীতে কলার আড়ত ও ভূমি অফিস পরিদর্শন জেলা প্রশাসকের শ্রীবরদীর কর্ণঝোড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ডিলারকে জরিমানা সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

ঝিনাইগাতিতে নিখোঁজের ৮ দিন পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর): নিখোঁজের ৮ দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে তৎপরতা চালায় পুলিশ। এরই মধ্যে বুধবার দুপুরে জারুলতলা গ্রামের একটি খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের পাশের একটি স্থানে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল হক জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কি কারণে বিল্লাল হোসেনকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com