1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর কালাকুমায় গভীর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিন সন্তানের এক জননীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা খেয়েছেন জামাল উদ্দিন (৩২) নামে এক মুদী ব্যবসায়ী।

গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে ওই গ্রামের বায়ৈবাঁধা এলাকায় মসজিদ সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওই এলাকার তিন সন্তানের জননীর (৩৮) সাথে বেশ কিছুদিন যাবত মসজিদ সংলগ্ন মুদী দোকানদার জামাল উদ্দিনের সম্পর্ক চলছিল। এদিকে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পারিবারিক বিরোধে আলাদা বসবাস করায় ওই নারীও সায় দিয়ে যাচ্ছিলেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে ফোনে জামাল উদ্দিন ওই নারীকে ডেকে নিজ দোকানে নেন। পরে দোকানের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ পেলে পথচারীরা কাছে যান। এসময় ওই নারী দৌড়ে পালিয়ে যান। পরদিন এ নিয়ে এলাকায় জানাজানি ও সমালোচনা শুরু হলে ওই নারী শারিরিক সম্পর্কের বিষয় স্বীকার করে মুখ খোলেন। ওই নারী মুখ খোলার পর থেকে জামাল উদ্দিন পালিয়ে যান।

ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ের প্রলোভনে প্রায় দুই বছর ধরে জামাল উদ্দিন তার সাথে শারিরিক সম্পর্ক করে আসছে। বিষয়টি জানাজানি হওয়ায় তার সম্মানহানী হয়েছে। এমতাবস্থায় তিনি সুষ্ঠু বিচার দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com