1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ জানাতে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইন, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী প্রমুখ।

বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়—এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবি জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি খাদ্যপণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com