1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখা। বুধবার (১২ আগস্ট) সকালে তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও নৈতিকতার বার্তা নিয়ে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে যুব বিভাগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার তরুণেরা অংশ নেন।

র‍্যালি থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে শান্তি, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল মোমেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মু. গোলাম কিবরিয়া ভিপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবু সিনা জোবায়ের, যুব নেতা আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হাসান রাশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার যুবসমাজ। নৈতিক শিক্ষা, সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। তাই তরুণদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
বক্তারা যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানান।

তাঁরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের যোগ্যতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
নিয়োগে অনিয়ম ও বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, মেধাবীরা কারও করুণা চান না, তাঁরা যোগ্যতার যথাযথ মূল্যায়ন চান। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। যোগ্য ও মেধাবী তরুণদের অবমূল্যায়ন দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

সমাবেশ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নালিতাবাড়ীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণদের মেধা, শ্রম, সততা ও দেশপ্রেমকে ইতিবাচক কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, মানবিক ও সমৃদ্ধ নালিতাবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com