1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাহিদুর রহমান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহিদুর রহমান ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে বকচর গ্রামের আইজুল মিয়ার একটি পরিত্যক্ত ভবনের সামনে শিশুটিকে নিয়ে যায় শাহিদুর। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে সে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই বকচর এলাকা থেকে অভিযুক্ত শাহিদুর রহমানকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. সুলতান আহমেদ জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ১২/০৮/২০২৬। গ্রেপ্তার শাহিদুর রহমানকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com