1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেন (৫০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার জারুলতলা গ্রামের রঞ্জনা খালের পাশ থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বিল্লাল হোসেনের বলে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান চালিয়ে আসছিল।

বুধবার দুপুরে জারুলতলা গ্রামের রঞ্জনা খালের পাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি মাছ ধরতে গেলে দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্তের পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিল্লাল হোসেনের মৃত্যুর কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com