1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৯০ জন সেবাপ্রার্থী অংশ নেন।

গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, নদীভাঙন, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিনের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সেবাপ্রার্থীরা।

জেলা প্রশাসক তাঁদের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ ছাড়া সেবাপ্রার্থীদের প্রয়োজন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে পাঠানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com