
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সাকুওয়াত নামে সতেরো বছর বয়সী এক কিশোর।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌণে আটটার দিকে উপজেলার মন্ডলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, সাকুওয়াত আগে থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার রাতে মায়ের কাছে ভাত চেয়ে নিজ ঘরে যায়। কিছু সময় অতিবাহিত হলে ভাত খেতে না আসায় বাবা-মা সাকুওয়াতের কক্ষে গেলে ছেলেকে ধর্ণার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।