
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে আবু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম তাঁতিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে আবু মিয়া বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে মোটরের সুইচ দিতে যান। এসময় অসাবধানতা বশত বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন সেচপাম্পের ঘরে আবু মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।