1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রানা, শ্রীবরদী:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনি উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহানসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com