1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে ১৫ আগস্ট পালনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৬

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে পুলিশ। তবে চলমান অভিযানে গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পলাতক নেতা-কর্মীরা ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন স্থানে মশাল মিছিল, শোক মিছিল, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও খাবার বিতরণের কর্মসূচি পালন করে সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। তবে এসব ভিডিও ঘটনার দুই-তিন দিন পর ফেসবুকে প্রকাশ করা হচ্ছে বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি গৃর্দানারায়ণপুর বেপারীপাড়া মহল্লার খোকন ইসলাম (২০), সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউল ওরফে জুয়েল (৪৬), নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা (২৫), রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫), ঝিনাইগাতী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আজাহার আলী (৩৬) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য মো. মুসলিম উদ্দিন ওরফে আরাফাত (১৯)।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা গোপনে প্রত্যন্ত এলাকায় রাতের বেলায় মিছিল করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করছেন। পুলিশের তৎপরতার কারণে তাঁরা এখন প্রধান সড়কে মিছিল করতে পারছেন না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রতিরাতেই অভিযান চালানো হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, কিছু ক্ষেত্রে টাকার বিনিময়ে শ্রমজীবী মানুষ ও স্কুলপড়ুয়া ছেলেদের মিছিলে অংশ নিতে ব্যবহার করা হচ্ছে। এ কারণে মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কিছুটা জটিলতা হচ্ছে। এর আগে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com