1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : “রূপালী মৎসে স্বনির্ভর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফিতা কেটে মৎস পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। পরে শহরে শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা শেষে সেরা মৎচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com