1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: ‘মাছ চাষে সমৃদ্ধ দেশ, মৎস্য হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’—এই প্রত্যাশাকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিকল্পিতভাবে মাছ চাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিন মৎস্যচাষী সাজেদুল কবীর, কামরুল ইসলাম রুবেল ও হাফিজুর রহমান কমলকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com