1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে নির্যাতিত গৃহবধূ সাগরিকার মৃত্যু নিয়ে রহস্য, হত্যা না আত্মহত্যা! তিন মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীবরদীতে গাঁজাসহ ২জন গ্রেপ্তার শেরপুরে শিশু-কিশোরদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুরু শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া শাপলা ফুল তোলার প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শাপলা ফুল তোলার প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আরমান আকন্দ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আরমান আকন্দ শেখদী আকন্দ বাড়ি গ্রামের সোলায়মান আকন্দের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে মাটিয়াকুড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায় আরমান।

সেখানে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরে আদালতে তার জবানবন্দি রেকর্ডের ব্যবস্থা করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার কিশোরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com