1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে নির্যাতিত গৃহবধূ সাগরিকার মৃত্যু নিয়ে রহস্য, হত্যা না আত্মহত্যা! তিন মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীবরদীতে গাঁজাসহ ২জন গ্রেপ্তার শেরপুরে শিশু-কিশোরদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুরু শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া শাপলা ফুল তোলার প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শেরপুরে শিশু-কিশোরদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে শিশু-কিশোরদের জন্য তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) পৌর জাদুঘর ভবনের কম্পিউটার কর্নারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা অর্জিত কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। এর মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পৌর জাদুঘর ভবনের কম্পিউটার কর্নারে আয়োজিত এ কর্মশালায় শিশু-কিশোরদের কম্পিউটার ব্যবহারের মৌলিক ও প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com