
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শ্রীবরদী পৌর শহরের চাউলহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। শ্রীবরদী থানার ওসি মো. নুরুল আলমের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীবরদী সুইপার কলোনির যমুনা হরিজনের ছেলে রঞ্জু হরিজন (৪২) এবং নয়ানী শ্রীবরদী এলাকার সুরুজ্জামানের ছেলে মোহাম্মদ আলী ডালিম (৩৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক সেবনের সঙ্গে জড়িত। তবে উদ্ধার করা গাঁজার পরিমাণ জানানো হয়নি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার ওসি মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে রোববার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।