1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে নির্যাতিত গৃহবধূ সাগরিকার মৃত্যু নিয়ে রহস্য, হত্যা না আত্মহত্যা! তিন মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীবরদীতে গাঁজাসহ ২জন গ্রেপ্তার শেরপুরে শিশু-কিশোরদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুরু শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া শাপলা ফুল তোলার প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ।

সভায় পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্যনিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com