1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল জব্দ করে। এ জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ হাজার বলে জানান মৎস্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে নকলা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে শহরের উত্তরবাজার এলাকায় আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন এর নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট বিক্রির অপরাধে মেসার্স আজাহার স্টোরের মালিক মো. আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ বিভাগের সদস্য, মৎস্য অধিদফতরের সংশ্লিষ্টরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com