1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নকলায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন আ্যনি।

আলোচনা সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি মৎস্যচাষিদের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com