
আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। আজ সোমবার (১৭ আগস্ট) তিনি কারাগারটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দীদের আবাসন, খাবার ও চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং বন্দীদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় ফরিদা ইয়াসমিন কারাগারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরিদর্শন শেষে কারাগারের বাইরে অপেক্ষমাণ বন্দীদের স্বজনদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। স্বজনেরা কারাগারের ব্যবস্থাপনা নিয়ে তাঁদের সন্তুষ্টির কথা জানান।