1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী শেরপুর সদর উপজেলা ছাত্রশিবিরের নতুন কমিটি শেরপুর সদর হাসপাতালে দালালির অভিযোগে যুবকের ৫ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা ঝগড়ার পর ৯৯৯-এ ফোন স্ত্রীর, জাল নোটসহ স্বামী গ্রেপ্তার ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত লিবিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

নকলায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ইসলামী ব্যাংক নকলা শাখার আয়োজিত সমাবেশে ব্যাংকের গ্রাহকসেবা, আধুনিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেরপুর শাখার এভিপি ও শাখা প্রধান গোলাম মাসুদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার রবিউল ইসলাম।

তিনি গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন নকলা বাজার মেসার্স সুকৃতি ফার্ম এন্ড ফিডের স্বত্বাধিকারী মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিনিয়োগ ইনচার্জ মোঃ সাজিদুল হক।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে ব্যাংকিং সেবা গ্রহণ এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সমাবেশে উপস্থিত গ্রাহক ও সুধীজন ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে তাদের মতামত, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে আরও উন্নত ও গ্রাহকবান্ধব সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com