1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে সীমান্তের চান্দাপাড়া পাহাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে চান্দাপাড়া গ্রাম থেকে বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিকসের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, জব্দ করা কসমেটিকস সামগ্রী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com