1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর-১ আসনের এমপি রাশেদুল ইসলামের সুস্থতা কামনা মাদকমুক্ত সমাজ গড়তে শেরপুরে মৎস্যজীবীদের ফুটবল প্রতিযোগিতা শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী শেরপুর সদর উপজেলা ছাত্রশিবিরের নতুন কমিটি শেরপুর সদর হাসপাতালে দালালির অভিযোগে যুবকের ৫ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা ঝগড়ার পর ৯৯৯-এ ফোন স্ত্রীর, জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

মাদকমুক্ত সমাজ গড়তে শেরপুরে মৎস্যজীবীদের ফুটবল প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। তিনি খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ও জনসচেতনতা বাড়াতে হবে।

পরে তিনি ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকেরা বলেন, মৎস্যজীবী সমাজের কল্যাণের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com