1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নালিতাবাড়ীর নন্নীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : কোভিড-১৯ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের দরিদ্র ও ঝুঁকিপুর্ন ১৫০ পরিবারে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই ) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন এসব বিতরণ করেন।

এসময় নন্নী ইউপি মেম্বার আব্দুল্লাহ, খলিলুর রহমান, আবুল কালাম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম বাবুল, পারভীন আক্তার, নার্গিস খাতুন, খোদেজা বেগম, ইউপি সচিব আঃ আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

– আমিরুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com