1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২০

শেরপুর : শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলের পানিতে নিখোঁজ স্কুলশিক্ষক নাইমুর রহমান নাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। সোমবার (২৭ জুলাই) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়। নাঈম সাপমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে ভীমগঞ্জ বাজারে ডেফোডিল নামে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয়রা জানায়, রোববার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে নাঈম ও তার বন্ধুরা মিলে বিলে বন্যার পানি দেখতে যান। বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাঁটু পানিতে দাড়িয়ে ছিল। হঠাৎ নাঈমের পায়ের নিচের মাটি ভেঙ্গে গেলে তীব্র স্রোতে মুহূর্তেই নাঈম বানের পানিতে হারিয়ে যায়। পরে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ স্থগিত করে। সোমবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরুু করলে বিকেলে পৌনে পাঁচটার দিকে বিলের পানিতে থাকা কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com