1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ীতে ডপস এর উদ্যোগে বৃক্ষ রোপন ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “সুস্থ দেহ সুন্দর মন, শিক্ষাই জাতির উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে শিক্ষাসেবায় নিরলস কাজ করে যাওয়া প্রতিষ্ঠান “দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা” ডপস এর উদ্যোগে করোনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ২টায় স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেরপুররের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল-কলেজ পড়ুয়া ডপস সদস্যরা অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ডপসের প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপি ও উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোফাজ্জল হোসেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক, বিভিন্ন গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com