1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতী (‎শেরপুর) : ‎শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অভিযুক্তরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্র জানায়, ফুলহারি এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে নজরদারি করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন ওই এলাকায় গিয়ে তিনটি জবাই করা ঘোড়ার মাংস পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় পাওয়া যায়। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ‎পরে বিষয়টি পুলিশকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘোড়ার মাংস ও আলামত সংগ্রহ করে।

‎‎শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com